সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
উত্তর:
শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন:
'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' কথাগুলো কোথায় বলা হয়?
উত্তর:
৭ মার্চের ভাষণে।
প্রশ্ন:
'অসমাপ্ত আত্মজীবনী' বইটির বাংলা ও ইংরেজি সংস্করণ কবে প্রকাশিত হয়?
উত্তর:
১৮ জুন ২০১২।
প্রশ্ন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর:
অস্থায়ী সরকারের অধ্যাপক ইউসুফ আলী।
প্রশ্ন:
সৈয়দ শামসুল হকের উপন্যাস 'নিষিদ্ধ লোবান' অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
উত্তর:
গেরিলা।
প্রশ্ন:
বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
৩ ডিসেম্বর, ১৯৫৫।
প্রশ্ন:
দুর্ভিক্ষের ওপর 'ম্যাডোনা ৪৩' ছবিটি কে আঁকেন?
উত্তর:
জয়নুল আবেদিন।
প্রশ্ন:
ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী হয়?
উত্তর:
১৬১০ সালে।
প্রশ্ন:
আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
উত্তর:
নওয়াব আব্দুল গনি।
প্রশ্ন:
'নারিকা-১' কী?
উত্তর:
আফ্রিকা থেকে আমদানিকৃত খরাসহিষ্ণু ধান।
