সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোন যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মোঘল শাসনামল প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে।
প্রশ্ন:
পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর:
১৫২৬ সালে। (উল্লেখ্য যে, পানিপথে মোট ৩টি যুদ্ধ হয়েছিল- ১৫২৬, ১৫৫৬ ও ১৭৬১ খ্রিস্টাব্দে)
প্রশ্ন:
পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর:
ইব্রাহিম লোদী ও সম্রাট বাবরের মধ্যে।
প্রশ্ন:
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ('বাবর' অর্থ ব্যাঘ্র বা বাঘ)।
প্রশ্ন:
মুঘল সম্রাটদের মধ্যে প্রথম কে আত্মজীবনী লিখেন?
উত্তর:
সম্রাট বাবর।
প্রশ্ন:
সম্রাট বাবরের আত্মজীবনীর নাম কী?
উত্তর:
'তুজুক-ই-বাবর' বা 'বাবরনামা'।
প্রশ্ন:
ভারতবর্ষে জন্মগ্রহণকারী প্রথম মোঘল সম্রাট কে?
উত্তর:
সম্রাট আকবর।
প্রশ্ন:
কোন যুদ্ধের ফলে বাংলাদেশ/বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়?
উত্তর:
রাজমহলের যুদ্ধের মাধ্যমে। (নোট: কিন্তু ভারতবর্ষ মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়- পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে)
প্রশ্ন:
রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় কবে?
উত্তর:
১৫৭৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:
বাংলায় মোঘল শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
সম্রাট আকবর (নোট: ভারতবর্ষে মোঘল শাসনের প্রতিষ্ঠাতা- সম্রাট বাবর)।
