সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি কোন দেশের তৈরি?
উত্তর:
রাশিয়া।
প্রশ্ন:
'স্টর্ম শ্যাডো' কী?
উত্তর:
স্টর্ম শ্যাডো হলো একটি অ্যাংলো-ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার সর্বোচ্চ পরিসীমা প্রায় ২৫০ কিমি। ফরাসিরা এই ক্ষেপণাস্ত্রকে 'স্ক্যাল্প' বলে।
প্রশ্ন:
'মার্কাভা' ট্যাংক কোন দেশের তৈরি?
উত্তর:
ইসরায়েল।
প্রশ্ন:
S120B কোন দেশের গোয়েন্দা বিমান?
উত্তর:
সুইডেন।
প্রশ্ন:
ভারতের প্রথম বেসরকারি সামরিক বিমান কারখানায় যৌথভাবে ভারত ও স্পেন কোন ধরনের বিমান তৈরি করবে?
উত্তর:
সি-২৯৫ যুদ্ধ বিমান।
প্রশ্ন:
২০২৪ সালের অক্টোবরে ভারতের মন্ত্রিসভার বৈঠকে দেশটির কোথায় দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়?
উত্তর:
অন্ধ্র প্রদেশের কৃষ্ণা জেলার নাগায়ালঙ্কা গ্রামে।
প্রশ্ন:
ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে?
উত্তর:
১৬ নভেম্বর ২০২৪।
প্রশ্ন:
বাংকার বিধ্বংসী বোমা BLU-109 কোন দেশের তৈরি?
উত্তর:
যুক্তরাষ্ট্র।
