সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কত সালে বাংলায় স্বাধীন নবাবী আমলের অবসান ঘটে?
উত্তর:
১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন; পলাশী যুদ্ধের মাধ্যমে।
প্রশ্ন:
কার কার মাঝে পলাশী যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর:
নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে সেনাপতি লর্ড ক্লাইভ। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন।
প্রশ্ন:
ঐতিহাসিক পলাশীর প্রান্তরটি কোথায় অবস্থিত?
উত্তর:
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ভাগীরথী নদীর তীরের পূর্ব পাশে অবস্থিত।
প্রশ্ন:
বারোভূঁইয়া কাদের বোঝায়?
উত্তর:
মুঘল শাসনের বিরুদ্ধে যে বারোজন ভূঁইয়া বাংলায় লড়াই করেছিলেন, তাঁদের বারো ভূঁইয়া বলা হয়। তবে কারো কারো মতে, 'বারো ভূঁইয়া' বলতে বারোজন ভূঁইয়াকে বোঝায় না বরং অসংখ্যকে বোঝায়।
প্রশ্ন:
বাংলার বারোভূঁইয়ার মধ্যে শ্রেষ্ঠ ভূঁইয়া কে ছিলেন?
উত্তর:
ঈসা খাঁ।
প্রশ্ন:
ঈসা খাঁর রাজধানী ছিল কোথায়?
উত্তর:
সোনারগাঁও।
প্রশ্ন:
বারোভূঁইয়াদের পরাজিত করেন কোন মোঘল সম্রাটের শাসনামলে?
উত্তর:
সম্রাট জাহাঙ্গীরের আমলে।
প্রশ্ন:
বারোভূঁইয়াদের পরাজিত করেন কে?
উত্তর:
মোঘল সুবেদার ইসলাম খান।
প্রশ্ন:
কোন যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মোঘল শাসনামল প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে।
প্রশ্ন:
পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর:
১৫২৬ সালে। (উল্লেখ্য যে, পানিপথে মোট ৩টি যুদ্ধ হয়েছিল- ১৫২৬, ১৫৫৬ ও ১৭৬১ খ্রিস্টাব্দে)
