সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
আইনের ভিত্তি হিসেবে কাজ করে কোনটি?
উত্তর:
মূল্যবোধ।
প্রশ্ন:
বয়স ও সময়ের সাপেক্ষে কোনটি পরিবর্তিত হয়?
উত্তর:
মূল্যবোধ।
প্রশ্ন:
মূল্যবোধ কীসের মাধ্যমে দৃঢ় হয়?
উত্তর:
শিক্ষার মাধ্যমে।
প্রশ্ন:
নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর:
Morality।
প্রশ্ন:
Moralitas শব্দের অর্থ কী?
উত্তর:
সঠিক আচরণ বা চরিত্র।
প্রশ্ন:
নৈতিকতা বাহ্যিক আচরণের পাশাপাশি আর কী নিয়ন্ত্রণ করে?
উত্তর:
মানুষের চিন্তা।
প্রশ্ন:
নৈতিকতার উৎস কোনগুলো?
উত্তর:
প্রথা, বিবেক, জ্ঞান ও ধর্ম।
প্রশ্ন:
মূল্যবোধের অপর নাম কী?
উত্তর:
নৈতিকতা।
প্রশ্ন:
নৈতিকতার প্রতি প্রথম গুরুত্ব আরোপ করেন কে?
উত্তর:
সক্রেটিস।
প্রশ্ন:
নৈতিকতার লক্ষ্য কী?
উত্তর:
মানুষের কল্যাণ করা।
