সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশের কোন জেলাটি ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী?
উত্তর:
রাঙামাটি জেলা। (মনে রাখুন: রাঙামাটি জেলা ভারত ও মিয়ানমার উভয় দেশের মন রাঙিয়ে দেয়!)
প্রশ্ন:
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলাটির সঙ্গে ভারতের কোনো সীমানা নেই?
উত্তর:
বান্দরবান ও কক্সবাজার।
প্রশ্ন:
বাংলাদেশের কোন বিভাগের সঙ্গে ভারতের কোনো সীমানা নেই?
উত্তর:
বরিশাল ও ঢাকা বিভাগ। [ব্যাখ্যা: ২০১৫ সালে ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগ আলাদাভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর ঢাকা বিভাগের সঙ্গে ভারতের সীমানা সংযোগ আর নেই। উল্লেখ্য যে, বর্তমানে ঢাকা বিভাগে ১৩টি জেলা এবং ময়মনসিংহ বিভাগে ৪টি জেলা রয়েছে।]
প্রশ্ন:
বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কী?
উত্তর:
হাড়িয়াভাঙ্গা নদী।
প্রশ্ন:
বাংলাদেশ-মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?
উত্তর:
নাফ নদী।
প্রশ্ন:
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
উত্তর:
১২০ কিমি (অপশনে ১২০ কিমি না থাকলে উত্তর হবে ১৫৫ কিমি)
প্রশ্ন:
ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর:
১৬ মে, ১৯৭৪।
প্রশ্ন:
ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কার্যকর হয় কখন?
উত্তর:
১ আগস্ট, ২০১৫ সালে।
প্রশ্ন:
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর:
বাংলাদেশ।
প্রশ্ন:
বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর:
সুন্দরবন।
