সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোলকাতা থেকে বৃটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে?
উত্তর:
১৯১২ সালে (বঙ্গভঙ্গ কেন্দ্রিক সৃষ্ট বিরোধের জের ধরে)।
প্রশ্ন:
কোলকাতা থেকে বৃটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন কে?
উত্তর:
লর্ড হার্ডিঞ্জ (বঙ্গভঙ্গ রদও করেন তিনি)
প্রশ্ন:
'বঙ্গভঙ্গ' এর মাধ্যমে মূলত কাদের স্বার্থ সংরক্ষিত হয়?
উত্তর:
মুসলমানদের।
প্রশ্ন:
কে সর্বপ্রথম বঙ্গভঙ্গকে মুসলমানদের স্বার্থের অনকূলে বলে মতপ্রকাশ করে?
উত্তর:
নবাব সলিমুল্লাহ
প্রশ্ন:
কোন সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে?
উত্তর:
বর্ণ হিন্দুগণ।
প্রশ্ন:
'বঙ্গভঙ্গ'কে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতাটি রচনা করেন?
উত্তর:
'আমার সোনার বাংলা' কবিতাটি।
প্রশ্ন:
'বঙ্গভঙ্গ'কে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসব চালু করেন?
উত্তর:
রাখী বন্ধন উৎসব।
প্রশ্ন:
'বঙ্গভঙ্গ'কে কেন্দ্র করে 'পরো না রেশমী চুড়ি, বঙ্গনারী, কভু হাতে আর পরো না' এই গানটি গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন কে?
উত্তর:
মুকুন্দ দাস।
প্রশ্ন:
'বঙ্গভঙ্গ' বিরোধী আন্দোলন কোনটি?
উত্তর:
স্বদেশী আন্দোলন।
প্রশ্ন:
'স্বদেশী আন্দোলন' এর সময়কাল কত?
উত্তর:
১৯০৫ সালে শুরু হয়ে ১৯০৮ সাল পর্যন্ত চলমান ছিল। [সূত্র: বাংলাপিডিয়া]
