সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোনটি করণিক ভুল নয়?
উত্তর:
নীতিগত ভুল।
প্রশ্ন:
একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল কীভাবে সৃষ্টি হয়?
উত্তর:
প্রতিষ্ঠানের দায় অপেক্ষা সম্পত্তির বাড়তি থেকে।
প্রশ্ন:
অংশীদারদের মূলধন যেখানে স্থায়ী থাকে, সেখানে লাভ-ক্ষতির অংশ, মূলধনের ওপর সুদ ও উত্তোলনের ওপর সুদ কোথায় লিপিবদ্ধ করা হয়?
উত্তর:
চলতি হিসাবে।
প্রশ্ন:
নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কী?
উত্তর:
নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য।
প্রশ্ন:
কোম্পানি যে পরিমাণ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণীপত্র প্রচার করে তাকে কী বলা হয়?
উত্তর:
বিলিযোগ্য মূলধন।
প্রশ্ন:
শাপলা কোম্পানির নিট চলতি মূলধন ১,৮০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩:২ হলে উক্ত কোম্পানির চলতি সম্পত্তির পরিমাণ কত?
উত্তর:
৫,৪০,০০০ টাকা।
প্রশ্ন:
সমাপনী মজুত পণ্যের মূল্যায়নের রীতিগত ভিত্তি কী?
উত্তর:
ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম।
প্রশ্ন:
আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর:
বিল অব লেডিং।
প্রশ্ন:
সাবান তৈরি কোন ধরনের শিল্প?
উত্তর:
যৌগিক শিল্প।
প্রশ্ন:
ক্রেতাদের সাথে অধিক ব্যক্তিগত যোগাযোগ রাখা কোন ব্যবসায় ব্যবস্থায় সম্ভব?
উত্তর:
এক মালিকানা কারবার।
