সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
উপমহাদেশে সংস্কৃত ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে?
উত্তর:
লর্ড বেন্টিঙ্ক।
প্রশ্ন:
'সতীদাহ প্রথার' বিলোপ সাধন কে?
উত্তর:
লর্ড বেন্টিঙ্ক। (মনে রাখুন: কোনো জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা অত্যন্ত খারাপ কাজ তাই লর্ড বেন্টিং এটাকে ব্যান করেন।)
প্রশ্ন:
'সতীদাহ প্রথার' বিলোপ করা হয় কত সালে?
উত্তর:
১৮২৯ সালে।
প্রশ্ন:
কোন বাঙালি 'সতীদাহ প্রথার' বিলোপ সাধনে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তর:
রাজা রামমোহন রায়।
প্রশ্ন:
বিধবা বিবাহ আইন প্রচলন করেন কে?
উত্তর:
লর্ড ডালহৌসি।
প্রশ্ন:
কত সালে বিধবা বিবাহ আইন প্রচলন করা হয়?
উত্তর:
১৮৫৬ সালে।
প্রশ্ন:
কোন বাঙালি বিধবা বিবাহ আইন প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন:
উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন?
উত্তর:
লর্ড ডালহৌসি।
প্রশ্ন:
উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার কে প্রচলন করেন?
উত্তর:
লর্ড ক্যানিং।
প্রশ্ন:
উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিপ্লব কোন সালে ও কোথায় সংঘটিত হয়?
উত্তর:
১৮৫৭ সালে, বঙ্গদেশের ব্যারাকপুরে।
