সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি?
উত্তর:
সিপাহী বিপ্লব।
প্রশ্ন:
সিপাহী বিপ্লবের সময় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসক কে ছিলেন?
উত্তর:
লর্ড ক্যানিং।
প্রশ্ন:
সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন?
উত্তর:
মিয়ানমারের ইয়াঙ্গুনে।
প্রশ্ন:
'জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড' বা 'অমৃতসর হত্যাকাণ্ড' এর সময় উপমহাদেশে ব্রিটিশ শাসক কে ছিলেন?
উত্তর:
লর্ড চেমসফোর্ড।
প্রশ্ন:
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পূর্বনাম কী ছিল?
উত্তর:
ভিক্টোরিয়া পার্ক।
প্রশ্ন:
ভিক্টোরিয়া পার্ক/ বাহাদুর শাহ পার্কের সাথে কোন স্মৃতি জড়িত?
উত্তর:
সিপাহী বিপ্লব।
প্রশ্ন:
কোন দেশের লোকদের ওলন্দাজ বলা হয়?
উত্তর:
হল্যান্ড।
প্রশ্ন:
উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
উত্তর:
লর্ড মাউন্টব্যাটন
প্রশ্ন:
বঙ্গভঙ্গ এর ঘোষণা দেন কে?
উত্তর:
লর্ড কার্জন।
