সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বহিতে কী পরিবর্তন হবে?
উত্তর:
সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি।
প্রশ্ন:
হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কী?
উত্তর:
সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত তথ্য সরবরাহ করা।
প্রশ্ন:
মেশিন স্থাপনের জন্য ২০,০০০ টাকা মজুরি খরচ হলে কোন হিসাব ডেবিট করতে হবে?
উত্তর:
যন্ত্রপাতি হিসাব।
প্রশ্ন:
রেওয়ামিল প্রস্তুত করা হয় কেন?
উত্তর:
হিসাব বইয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য।
প্রশ্ন:
আর্থিক বিবরণীতে সংযুক্ত টীকায় তথ্য প্রদর্শন করা হয় কোন নীতির কারণে?
উত্তর:
পূর্ণপ্রকাশ নীতি।
প্রশ্ন:
কোন ঘটনার ফলে একটি কোম্পানির নগদ ব্যালেন্স তাৎক্ষণিকভাবে বেড়ে যায়?
উত্তর:
বকেয়া পাওনা আদায় হলে।
প্রশ্ন:
বোনাস শেয়ার হিসেবে লভ্যাংশ প্রদান করা হলে শেয়ারহোল্ডারদের স্বত্বের কী পরিবর্তন হয়?
উত্তর:
শেয়ারহোল্ডারদের স্বত্ব পরিবর্তিত হবে না।
প্রশ্ন:
একটি কোম্পানি লাভ-ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা কী?
উত্তর:
অনেক অনুমান ভিত্তিক হিসাব থাকে।
