সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
হাইকোর্ট কবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে?
উত্তর:
১৯ আগস্ট ২০২৪।
প্রশ্ন:
১০ মে ২০১১ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা কী রায় দেয়?
উত্তর:
ত্রয়োদশ সংশোধনী অসাংবিধানিক।
প্রশ্ন:
সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে কোন ভাগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচ্ছেদ যুক্ত করা হয়?
উত্তর:
চতুর্থ ভাগে ২ক পরিচ্ছেদে
প্রশ্ন:
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কতটি অনুচ্ছেদ ছিল?
উত্তর:
৫টি যথা: ৫৮ক, ৫৮খ, ৫৮গ, ৫৮ঘ-ও ৫৮ঙ।
প্রশ্ন:
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ১০ সদস্যের বেশি হবে না উল্লেখ ছিল?
উত্তর:
৫৮(গ)।
প্রশ্ন:
নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
উত্তর:
ড. ফখরুদ্দীন আহমদ।
প্রশ্ন:
সর্বশেষ কবে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বভার গ্রহণ করে?
উত্তর:
১২ জানুয়ারি ২০০৭।
প্রশ্ন:
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
উত্তর:
পঞ্চদশ সংশোধনী।
প্রশ্ন:
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন?
উত্তর:
সাহাবুদ্দীন আহমদ।
