সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মুক্তিবাহিনী কখন গঠন করা হয়?
উত্তর:
১৯৭১ সালের ১১ জুলাই। [তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, ১৪ আগস্ট, ২০১৬]
প্রশ্ন:
মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর:
জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানি (এম.এ.জি. ওসমানি)
প্রশ্ন:
মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয়েছিল?
উত্তর:
৩ টি। [তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, ১৪ আগস্ট, ২০১৬]
প্রশ্ন:
মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কী ছিল?
উত্তর:
'জয় বাংলা'। [তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, ১৪ আগস্ট, ২০১৬।
প্রশ্ন:
'মুজিব বাহিনী' কোথায় গঠিত হয়?
উত্তর:
ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের দেরাদুনে।
প্রশ্ন:
'মুজিব বাহিনী'-কে কোথায় প্রশিক্ষণ দেয়া হতো?
উত্তর:
মেজর উবানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের দেরাদুনে।
প্রশ্ন:
মুক্তিযুদ্ধের সময় গঠিত 'মুজিব বাহিনী' এর প্রধান কে ছিলেন?
উত্তর:
শেখ ফজলুল হক মণি।
প্রশ্ন:
'মুজিব বাহিনী' এর অপর নাম কী ছিল?
উত্তর:
বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ)।
প্রশ্ন:
মুক্তিবাহিনী (যার প্রথম নাম ছিল- মুক্তিফৌজ) গঠিত হয় কবে?
উত্তর:
১১ জুলাই, ১৯৭১ সালে।
প্রশ্ন:
মুক্তিবাহিনী বা ইংরেজি মুক্তিফৌজ কোথায় গঠিত হয়?
উত্তর:
হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়ায়।
