সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে?
পূর্ব-বাংলার প্রাদেশিক পরিষদের ৩০৯টি আসনের মধ্যে সংরক্ষিত আসনসহ মোট ২৩৬টি আসনে জয়লাভ করে যুক্তফ্রন্ট। তবে অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন ছাড়া ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে এবং অমুসলিদের জন্য সংরক্ষিত ৭২টি আসনের মধ্যে ১৩টি আসন লাভ করে যুক্তফ্রন্ট।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলায় 'উদীয়মান প্রতিপত্তির যুগ' বলা হয় কার শাসনামলকে?
উত্তর:
পাল বংশের রাজা ধর্মপাল ও দেবপালের শাসনামলকে।
প্রশ্ন:
'উদীয়মান প্রতিপত্তির যুগ' এর অবসান ঘটে কখন?
উত্তর:
পাল বংশের রাজা দেবপালের মৃত্যুর সঙ্গে সঙ্গে।
প্রশ্ন:
গৌড় রাজ্যের নাম-ডাক বেশি ছিল কোন আমলে?
উত্তর:
পাল আমলে।
প্রশ্ন:
দেব রাজবংশের রাজাদের রাজধানী নাম কী ছিল?
উত্তর:
দেবপর্বত।
প্রশ্ন:
ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তর:
'নালন্দা বিশ্ববিদ্যালয়'
প্রশ্ন:
'নালন্দা বিশ্ববিদ্যালয়' তথা 'নালন্দা মহাবিহার' কোথায় অবস্থিত?
উত্তর:
ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায়।
প্রশ্ন:
কোন বাঙালি নালন্দা মহাবিহার/নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের পদ অলংকৃত করেন?
উত্তর:
শীলভদ্র।
প্রশ্ন:
কার পৃষ্ঠপোষকতায় 'নালন্দা বিশ্ববিদ্যালয়' প্রাণকেন্দ্র হয়ে উঠে?
উত্তর:
রাজা ধর্মপালের পৃষ্ঠপোষকতায়।
প্রশ্ন:
সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
হেমন্ত সেন।
প্রশ্ন:
কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে?
উত্তর:
বিজয় সেনের।
