সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'পানি লাগবে পানি?' হৃদয়স্পর্শী এ আবেদন কার নামের সাথে সম্পৃক্ত?
উত্তর:
মীর মাহফুজুর রহমান মুগ্ধ।
প্রশ্ন:
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে কোন জেনারেশনের আন্দোলন বলা হয়?
উত্তর:
Generation Z বা Gen Z।
প্রশ্ন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কী?
উত্তর:
Art of Triumph ।
প্রশ্ন:
২৩-৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত বিশ্বব্যাংকের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দেয়াল চিত্র নিয়ে যে প্রদর্শনী হয়, তার শিরোনাম কী?
উত্তর:
Paint the Sky, Make it Yours: Future Bangladesh in the eyes of the youth
প্রশ্ন:
July Protest.com কী?
উত্তর:
ছাত্র-জনতার বিপ্লব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন।
প্রশ্ন:
'জুলাই অনির্বাণ' কী?
উত্তর:
ছাত্র-জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিওচিত্র। ২১ নভেম্বর ২০২৪ ভিডিওচিত্রটি প্রকাশ করা হয়।
প্রশ্ন:
'বিদ্রোহে বিপ্লবে: ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪' কী?
উত্তর:
তথ্যচিত্র। নির্মাতা রেদওয়ান রনি ও সালেহ সোবহান অনীম।
প্রশ্ন:
৩০ অক্টোবর ২০২৪ কোন বিশ্ববিদ্যালয় সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্বান্ত নেয়?
উত্তর:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
প্রশ্ন:
ছাত্র-জনতার অভ্যুত্থানে গ্রাফিতি চিত্রের ভাষায় উঠে আসা 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব' উক্তিটির স্রষ্টা কে?
উত্তর:
জহির রায়হান (উপন্যাস আরেক ফাল্গুন)।
প্রশ্ন:
কে কবে ৫ আগস্টের অভ্যুত্থানকে 'মনসুন অভ্যুত্থান' আখ্যায়িত করেন?
উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস; ২৭ সেপ্টেম্বর ২০২৪।
