সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর:
পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন।
প্রশ্ন:
কততম সংশোধনীর মাধ্যমে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ড বৈধ করা হয়?
উত্তর:
একাদশ সংশোধনী (৬ আগস্ট ১৯৯১)।
প্রশ্ন:
সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়?
উত্তর:
ত্রয়োদশ সংশোধনী।
প্রশ্ন:
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী কবে জাতীয় সংসদে পাস হয়?
উত্তর:
২৭ মার্চ ১৯৯৬।
প্রশ্ন:
ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে উত্থাপন করেন কে?
উত্তর:
তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জমির উদ্দিন সরকার।
প্রশ্ন:
সাংবিধানিকভাবে কবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়?
উত্তর:
৩০ মার্চ ১৯৯৬।
প্রশ্ন:
প্রথম তত্ত্বাবধায়ক সরকারের কার্যকাল ছিল কতদিন?
উত্তর:
৮৪ দিন।
প্রশ্ন:
তত্ত্বাবধায়ক সরকারকে কত দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান ছিল?
উত্তর:
তিন মাসের মধ্যে।
প্রশ্ন:
তত্ত্বাবধায়ক সরকার কার নিকট দায়ী থাকেন?
উত্তর:
রাষ্ট্রপতির নিকট।
