সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'বঙ্গভঙ্গ'কে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিতাটি রচনা করেন?
উত্তর:
'আমার সোনার বাংলা' কবিতাটি।
প্রশ্ন:
'বঙ্গভঙ্গ'কে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসব চালু করেন?
উত্তর:
রাখী বন্ধন উৎসব।
প্রশ্ন:
'বঙ্গভঙ্গ'কে কেন্দ্র করে 'পরো না রেশমী চুড়ি, বঙ্গনারী, কভু হাতে আর পরো না' এই গানটি গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন কে?
উত্তর:
মুকুন্দ দাস।
প্রশ্ন:
'বঙ্গভঙ্গ' বিরোধী আন্দোলন কোনটি?
উত্তর:
স্বদেশী আন্দোলন।
প্রশ্ন:
'স্বদেশী আন্দোলন' এর সময়কাল কত?
উত্তর:
১৯০৫ সালে শুরু হয়ে ১৯০৮ সাল পর্যন্ত চলমান ছিল। [সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন:
'স্বদেশী আন্দোলন' এর নেতৃত্ব প্রদান করেন কে?
উত্তর:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ প্রমুখ।
প্রশ্ন:
'স্বদেশী আন্দোলন' এর শক্তিশালী সমর্থক ছিল কারা?
উত্তর:
হিন্দু জমিদার শ্রেণি।
প্রশ্ন:
বাংলার নারীসমাজ সর্বপ্রথম কখন সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করে?
উত্তর:
স্বদেশী আন্দোলনের সময়।
প্রশ্ন:
'স্বরাজ আন্দোলন'-এর নেতা কে ছিলেন?
উত্তর:
চিত্তরঞ্জন দাস।
প্রশ্ন:
'ভারত ছাড় আন্দোলন'-এর নেতা কে ছিলেন?
উত্তর:
মহাত্মা গান্ধী।
