সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি/অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

সৈয়দ নজরুল ইসলাম।

শেয়ার :

১ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

'অপারেশন জ্যাকপট' কী?

উত্তর:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৫ আগস্ট বাঙালি নৌ-কমান্ডো বাহিনী কর্তৃক পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে 'নৌ-সেক্টরে' তথা ১০ নং সেক্টরে একযোগে ৪টি বন্দরে (চট্টগ্রাম, মংলা, নারায়ণগঞ্জ ও চাঁদপুর) পরিচালিত নৌ-কমান্ডো বাহিনীর অভিযান।
প্রশ্ন:

'ক্র্যাক প্লাটুন' কী?

উত্তর:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গঠিত একটি গেরিলা দল। যারা ঢাকা শহরে পাকিস্তানি বাহিনীর উপর অতর্কিত হামলা চালাতো।
প্রশ্ন:

'অপারেশন সার্চলাইট' কী?

উত্তর:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৫-ই মার্চ কালো রাত থেকে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালির উপর পরিচালিত গণহত্যা। এতে প্রায় অর্ধ লক্ষ মানুষ মারা যায়।
প্রশ্ন:

১৯৭১ সালে 'অপারেশন সার্চলাইট' এর প্রথম পর্যায়ের সময়কাল কত?

উত্তর:
১৯৭১ সালের ২৫ মার্চ থেকে মে মাসের মধ্য পর্যন্ত।
প্রশ্ন:

১৯৭১ সালে 'অপারেশন সার্চলাইট' এর মূল পরিকল্পনাকারী কে ছিলেন?

উত্তর:
তৎকাীন পূর্ব পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান
প্রশ্ন:

১৯৭১ সালে 'অপারেশন সার্চলাইট' তৈরি করেছিলেন কে?

উত্তর:
রাও ফরমান আলী ও খাদিম হোসেন রাজা