সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
জাতিসংঘের মূল অঙ্গসংগঠন কয়টি?
উত্তর:
৬টি।
প্রশ্ন:
জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কয়টি?
উত্তর:
৫টি।
প্রশ্ন:
জাতিসংঘের বাজেট কত বছর পর পর ঘোষিত হয়?
উত্তর:
দুই বছরে একবার।
প্রশ্ন:
জাতিসংঘের আয়ের মূল উৎস কী?
উত্তর:
সদস্য দেশসমূহের চাঁদা।
প্রশ্ন:
জাতিসংঘে বাংলাদেশের চাঁদার পরিমাণ কত?
উত্তর:
০.০১% (একশত ভাগের এক ভাগ)।
প্রশ্ন:
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনগুলো?
উত্তর:
ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
প্রশ্ন:
কোন কোন দেশ জাতিসংঘের সদস্য নয়?
উত্তর:
তাইওয়ান, ভ্যাটিকান সিটি, কসভো এবং ফিলিস্তিন।
প্রশ্ন:
জাতিসংঘ ত্যাগকারী একমাত্র দেশ কোনটি?
উত্তর:
ইন্দোনেশিয়া (১৯৬৫ সালে ত্যাগ করে এবং ১৯৬৬ সালে পুনরায় যোগদান করে)।
প্রশ্ন:
বর্ণবাদ নীতির কারণে দক্ষিণ আফ্রিকাকে কত সালে বহিষ্কার করা হয় এবং কত সালে তারা পুনরায় যোগদান করে?
উত্তর:
১৯৭৪ সালে বহিষ্কার করা হয় এবং ১৯৯৪ সালে পুনরায় যোগদান করে।
প্রশ্ন:
কোন দেশ জাতিসংঘের সদস্য পদ হারিয়েছে?
উত্তর:
১৯৭১ সালে তাইওয়ান চীনের কাছে সদস্য পদ হারায়।
