সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য এবং সংযোগ সড়কসহ (র্যাম্পসহ) মোট দৈর্ঘ্য কত?
উত্তর:
মূল দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার এবং র্যাম্পসহ মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার।
প্রশ্ন:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প সংখ্যা কতটি?
উত্তর:
৩১টি (১৫টি ওঠার এবং ১৬টি নামার)।
প্রশ্ন:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি প্রান্তসীমা কী কী?
উত্তর:
কাওলা (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) থেকে কুতুবখালী (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক)।
প্রশ্ন:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত (১২ কিলোমিটার) অংশ কবে উদ্বোধন করা হয়?
উত্তর:
২ সেপ্টেম্বর, ২০২৩ সালে।
প্রশ্ন:
বাংলাদেশে বসবাস নেই কোন উপজাতির?
উত্তর:
মাওরি, নাগা, মুর, পিগমি, জুলু, কুলু, কুর্দি, টোডা, শেরপা প্রভৃতি।
প্রশ্ন:
'নাগা' ও 'মাওরি' উপজাতি কোথায় বসবাস করে?
উত্তর:
নাগা (ভারতে), মাওরি (নিউজিল্যান্ড)।
প্রশ্ন:
বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটি?
উত্তর:
রোহিঙ্গা (মিয়ানমারের আরাকান বা রাখাইন প্রদেশের অধিবাসী)।
প্রশ্ন:
'ওয়ানগালা' উৎসব কাদের?
উত্তর:
গারোদের।
প্রশ্ন:
মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়?
উত্তর:
গারো।
প্রশ্ন:
স্থানীয় ভাষায় গারোদের কী বলা হয়?
উত্তর:
মান্দি।
