সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা কোনটি?
উত্তর:
যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।
প্রশ্ন:
কোন দেশের সহযোগিতায় KAFCO প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
জাপান।
প্রশ্ন:
KAFCO সার কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তর:
কর্ণফুলী, চট্টগ্রাম।
প্রশ্ন:
বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি?
উত্তর:
খুলনা শিপইয়ার্ড লিমিটেড।
প্রশ্ন:
বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকলের নাম কী?
উত্তর:
চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত 'কেরু অ্যান্ড কোং লিমিটেড'।
প্রশ্ন:
বাংলাদেশের কোথায় প্রথম ওষুধ পার্ক স্থাপিত হচ্ছে?
উত্তর:
মুন্সিগঞ্জ জেলার গজারিয়াতে।
প্রশ্ন:
বাংলাদেশ বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে?
উত্তর:
মিয়ানমার।
প্রশ্ন:
বাংলাদেশ কোন দেশে সর্বপ্রথম চাল রপ্তানি করে?
উত্তর:
শ্রীলংকা।
প্রশ্ন:
BEPZA এর গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন বা সভাপতি কে?
উত্তর:
প্রধানমন্ত্রী।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম ইপিজেড কত সালে স্থাপিত হয়?
উত্তর:
১৯৮৩ সালে।
