সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
রাশিয়া উত্তর কোরিয়ার সাথে কোন ধরনের চুক্তি স্বাক্ষর করে?
উত্তর:
কৌশলগত অংশীদারত্ব চুক্তি।
প্রশ্ন:
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি?
উত্তর:
খারকিভ।
প্রশ্ন:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দিয়ে আইনে স্বাক্ষর করেন কবে?
উত্তর:
৮ আগস্ট ২০২৪।
প্রশ্ন:
৬ জুলাই ২০২৪ পশ্চিম আফ্রিকার কোন তিন দেশ কনফেডারেশন চুক্তি স্বাক্ষর করে?
উত্তর:
মালি, নাইজার ও বুরকিনা ফাসো।
প্রশ্ন:
২৯ মে ২০২৪ দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি ভোট পায়?
উত্তর:
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)।
প্রশ্ন:
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশে?
উত্তর:
আফ্রিকার বতসোয়ানায়।
প্রশ্ন:
১৫ জানুয়ারি ২০২৪ চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ?
উত্তর:
নাউরু।
প্রশ্ন:
দক্ষিণ কোরিয়া ও কিউবা পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কবে?
উত্তর:
১৪ ফেব্রুয়ারি ২০২৪।
