সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর:
৮ নং থিয়েটার রোড, কলকাতা। (বর্তমান নাম: শেক্সপিয়র সরণি)
প্রশ্ন:
কলকাতার ৮নং থিয়েটার রোডে 'বাংলাদেশ বাহিনী' গঠিত হয় কবে?
উত্তর:
১১ এপ্রিল, ১৯৭১ সালে।
প্রশ্ন:
কলকাতার ৮নং থিয়েটার রোডে 'বাংলাদেশ বাহিনী' এর সদরদপ্তর স্থাপন হয় কবে?
উত্তর:
১২ এপ্রিল, ১৯৭১ সালে। (অর্থাৎ, ১২ এপ্রিল থেকে এই সদরদপ্তর কার্যক্রম শুরু করে।)
প্রশ্ন:
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশ কত সেক্টর ও সাব-সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর:
১১টি সেক্টর ও ৬৪টি সাব-সেক্টরে।
প্রশ্ন:
মুজিবনগরের পুরাতন নাম কী ছিল?
উত্তর:
বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
প্রশ্ন:
কে বৈদ্যনাথ তলার নাম 'মুজিবনগর' রাখেন?
উত্তর:
তাজউদ্দিন আহমদ।
প্রশ্ন:
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর:
তানভীর কবির। (কিন্তু জাতীয় স্মৃতিসৌধের স্থপতি- সৈয়দ মাইনুল হোসেন)
প্রশ্ন:
মুজিবনগর স্মৃতিসৌধের ফলক কয়টি?
উত্তর:
২৩টি।
প্রশ্ন:
মুজিবনগর স্মৃতিসৌধের উদ্বোধন করা হয় কবে?
উত্তর:
১৯৮৭ সালে। (নোট: জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়- ১৯৮২ সালে)
