খেলাধুলা - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
২০২২ সালে ১৯তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:
চীনের হ্যাংঝৌতে।
প্রশ্ন:
প্রথম 'সাফ গেমস' অনুষ্ঠিত হয় কবে এবং কোথায়?
উত্তর:
১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে।
প্রশ্ন:
বাংলাদেশ কবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সহযোগী সদস্য দেশ হিসেবে নির্বাচিত হয়?
উত্তর:
১৯৭৭ সালে।
প্রশ্ন:
বাংলাদেশ কবে ওয়ানডে ক্রিকেট খেলার স্ট্যাটাস লাভ করে?
উত্তর:
১৯৯৭ সালের ১৫ জুন।
প্রশ্ন:
বাংলাদেশ কবে টেস্ট ক্রিকেট খেলার স্ট্যাটাস লাভ করে?
উত্তর:
২০০০ সালের ২৬ জুন।
প্রশ্ন:
বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে কবে?
উত্তর:
১৯৯৭ সালে।
প্রশ্ন:
১৯৯৭ সালে ৬ষ্ঠ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:
কুয়ালালামপুর
প্রশ্ন:
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
উত্তর:
শামীম কবির।
প্রশ্ন:
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
উত্তর:
গাজী আশরাফ হোসেন লিপু।
প্রশ্ন:
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
উত্তর:
নাইমুর রহমান দুর্জয়।
