বাংলাদেশ বিষয়াবলী - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে কবে?
উত্তর:
৩১ আগস্ট ২০২৫।
প্রশ্ন:
২২ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের সিনেটে কোন সাংস্কৃতিক বিষয়ের স্বীকৃতি দেওয়া হয়?
উত্তর:
বাংলা নববর্ষ।
প্রশ্ন:
সম্প্রতি বাংলাদেশ কোন আন্তর্জাতিক জোটের মর্যাদাপূর্ণ সদস্যপদ লাভ করে?
উত্তর:
ক্ষুধা-দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক জোটের ('গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি'র)।
প্রশ্ন:
তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশী হাফেজের নাম কী?
উত্তর:
হাফেজ মুয়াজ মাহমুদ।
প্রশ্ন:
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান নিযুক্ত হয়েছেন কে?
উত্তর:
প্রফেসর একে আজাদ খান।
প্রশ্ন:
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন শপথ নিয়েছেন কবে?
উত্তর:
২৪ নভেম্বর ২০২৪।
প্রশ্ন:
নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪-এর শীর্ষ ৪০ গ্লোবাল ফাইনালিস্টে স্থান পেয়েছে বাংলাদেশের-
উত্তর:
'টিম ইকোরেঞ্জারস'।
প্রশ্ন:
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের নতুন মিশন প্রধান কে?
উত্তর:
ল্যান্স বনেউ।
প্রশ্ন:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার পদে সম্প্রতি নিয়োগ পেয়েছেন কে?
উত্তর:
শেখ মো. সাজ্জাত আলী।
