সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়?
উত্তর:
বাংলা একাডেমি।
প্রশ্ন:
ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোন পত্রিকাটি?
উত্তর:
সাপ্তাহিক সৈনিক।
প্রশ্ন:
ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশিত প্রথন পুস্তিকার নাম কী?
উত্তর:
পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু।
প্রশ্ন:
'তমদ্দুন মজলিস' কী?
উত্তর:
বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সংগঠিত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
প্রশ্ন:
'তমুদ্দিন মজলিস' কবে গঠিত হয়?
উত্তর:
১৯৪৭ সালের ০২ সেপ্টেম্বর।
প্রশ্ন:
বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে কবে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়?
উত্তর:
১৯৪৭ সালের ০১ অক্টোবর।
প্রশ্ন:
উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়?
উত্তর:
১৯৫২ সালের ৩০ জানুয়ারি। (অপশনে ১৯৫২ সালের ৩০ জানুয়ারি না থাকলে উত্তর হবে ১৯৫২ সালের ৩১ জানুয়ারি)
প্রশ্ন:
'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' এর আহ্বায়ক কে ছিলেন?
উত্তর:
কাজী গোলাম মাহবুব (১৯৫২ সালে)।
প্রশ্ন:
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:
খাজা নাজিমউদ্দিন।
