সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।' ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
উত্তর:
২১(২) নং অনুচ্ছেদ।
প্রশ্ন:
সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে একটি রাষ্ট্রের-
উত্তর:
মৌলিক আইন।
প্রশ্ন:
বিশ্বের কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উত্তর:
বৃটেন, সৌদি আরব, স্পেন ও নিউজিল্যান্ড।
প্রশ্ন:
বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তর:
ভারতের।
প্রশ্ন:
বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উত্তর:
যুক্তরাষ্ট্রের।
প্রশ্ন:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তর:
সংবিধান।
প্রশ্ন:
বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
প্রশ্ন:
বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?
উত্তর:
সংসদীয় গণতন্ত্র।
প্রশ্ন:
সংসদীয় গণতন্ত্রের জন্ম কোথায়?
উত্তর:
যুক্তরাজ্যে।
প্রশ্ন:
সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপ্রধান কে?
উত্তর:
রাষ্ট্রপতি।
