সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
৬ ডিসেম্বর ২০২৩ জাতিসংঘের মহাসচিব গাজায় সংঘাত বন্ধে জাতিসংঘ সনদের কোন ধারা প্রয়োগ করেন?
উত্তর:
৯৯।
প্রশ্ন:
জাতিসংঘ সনদের ৯৯নং ধারার মূল বিষয়বস্তু কী?
উত্তর:
মহাসচিবের বিবেচনায় কোনো বিষয়ে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে নিজ উদ্যোগে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করতে পারেন।
প্রশ্ন:
২৯ ডিসেম্বর ২০২৩ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে দক্ষিণ আফ্রিকা কোন আদালতের দ্বারস্থ হয়?
উত্তর:
The International Court of Justice (ICJ)।
প্রশ্ন:
২৬ জানুয়ারি ২০২৪ ইসরায়েল যুদ্ধ নিয়ে ICJ কী নির্দেশনা দেয়?
উত্তর:
যুদ্ধ বন্ধের নিদের্শনা দেয়।
প্রশ্ন:
ইয়েমেনের হুতিদের লক্ষ্য করে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আক্রমণ চালায় কবে?
উত্তর:
৯ জানুয়ারি ২০২৪।
প্রশ্ন:
১ এপ্রিল ২০২৪ ইসরায়েল কোথায় হামলা চালায়?
উত্তর:
সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে।
প্রশ্ন:
সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের কোন শীর্ষ কমান্ডার নিহত হন?
উত্তর:
আলী রেজা মুসাভি।
প্রশ্ন:
১৩-১৪ এপ্রিল ২০২৪ ইরান ইসরায়েলে কী নামে অভিযান পরিচালনা করে?
উত্তর:
Operation True Promise।
