সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি।' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এই উক্তিটি কার?
উত্তর:
ফিদেল ক্যাস্ট্রো।
প্রশ্ন:
ওরা ১১ জন (১৯৭২) চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর:
চাষী নজরুল ইসলাম (এটি মুক্তিযুদ্ধের উপর প্রথম বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র)।
প্রশ্ন:
সংগ্রাম চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর:
চাষী নজরুল ইসলাম (এই ছায়াছবিতে বঙ্গবন্ধু অভিনয় করেছিলেন)।
প্রশ্ন:
হাঙ্গর নদীর গ্রেনেড চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর:
চাষী নজরুল ইসলাম।
প্রশ্ন:
ধ্রুবতারা চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর:
চাষী নজরুল ইসলাম।
প্রশ্ন:
জীবনঢুলী চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর:
তানভীর মোকাম্মেল।
প্রশ্ন:
আগামী চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর:
মোরশেদুল ইসলাম।
প্রশ্ন:
আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর:
মোরশেদুল ইসলাম।
প্রশ্ন:
আগুনের পরশমণি চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর:
হুমায়ুন আহমেদ।
প্রশ্ন:
শ্যামল ছায়া চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর:
হুমায়ুন আহমেদ।
