সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
আন্তর্জাতিক ক্রিকেটে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি কে?
উত্তর:
সাকিব আল হাসান (৭০৭)।
প্রশ্ন:
নারী এশিয়া কাপ ২০২৪-এর ফাইনালে শ্রীলংকা-ভারত ম্যাচে কোন নারী অ্যাম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয়?
উত্তর:
সাথিরা জাকির জেসি (বাংলাদেশ)।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে?
উত্তর:
শরফুদ্দৌলা ইবনে শহীদ।
প্রশ্ন:
দেশের প্রথম ক্রীড়া সচিব কে ছিলেন?
উত্তর:
কাজী আনিসুর রহমান।
প্রশ্ন:
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেন কোন নারী বাংলাদেশি?
উত্তর:
জিন্নাত ফেরদৌস।
প্রশ্ন:
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি batsman হিসেবে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হন কোন খেলোয়াড়?
উত্তর:
মুশফিকুর রহিম।
প্রশ্ন:
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ক্রিকেট) চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর:
বাংলাদেশ (রানার্সআপ-সংযুক্ত আরব আমিরাত)।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে মহাদেশীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করেন কে?
উত্তর:
ইমরানুর রহমান।
প্রশ্ন:
দেশের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায় কোন দল?
উত্তর:
বসুন্ধরা কিংস।
প্রশ্ন:
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেট লাভ করেন কে?
উত্তর:
সাকিব আল হাসান।
