সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কবে ভারতের ভূখণ্ডে হামলা চালায়?
উত্তর:
৩ ডিসেম্বর, ১৯৭১ সালে।
প্রশ্ন:
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত কবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
উত্তর:
৪ ডিসেম্বর, ১৯৭১ সালে।
প্রশ্ন:
ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করে?
উত্তর:
৬ ডিসেম্বর, ১৯৭১।
প্রশ্ন:
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে পাকিস্তান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে?
উত্তর:
৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
প্রশ্ন:
বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর:
যশোর জেলা। [শত্রুমুক্ত হয় ৬ ডিসেম্বর, ১৯৭১]
প্রশ্ন:
ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
উত্তর:
লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। (উল্লেখ্য যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর প্রধান ছিলেন-জেনারেল স্যাম মানেকশ)
প্রশ্ন:
পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পণ করেন?
উত্তর:
জেনারেল এ. এ. কে নিয়াজি।
প্রশ্ন:
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর:
ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে।)
প্রশ্ন:
লেফটেন্যান্ট জেনারেল এ. এ. কে নিয়াজি ঢাকার রেইসকোর্স ময়দানে কার নিকট আত্মসমর্পণ করেন?
উত্তর:
জেনারেল জগজিৎ সিং অরোরার।
প্রশ্ন:
আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
উত্তর:
বিমান বাহিনীর প্রধান এয়ার কমোডর এ কে খন্দকার।
