সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কীসের ভিত্তিতে উপমহাদেশে ভারত-পাকিস্তান নামক দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়?
উত্তর:
দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে।
প্রশ্ন:
সর্বপ্রথম কে পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন?
উত্তর:
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। (১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি)
প্রশ্ন:
উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয়?
উত্তর:
১৯৪৭ সালের ডিসেম্বরে পাকিস্তানের করাচিতে এক শিক্ষা সম্মেলনে।
প্রশ্ন:
বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতন রাষ্ট্রভাষা করার দাবিতে সংগঠিত প্রথম সংগঠনের নাম কী?
উত্তর:
তমদ্দুন মজলিস
প্রশ্ন:
ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়?
উত্তর:
বাংলা একাডেমি।
প্রশ্ন:
ভাষা আন্দোলনের মুখপাত্র ছিল কোন পত্রিকাটি?
উত্তর:
সাপ্তাহিক সৈনিক।
প্রশ্ন:
ভাষা আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশিত প্রথন পুস্তিকার নাম কী?
উত্তর:
পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু।
প্রশ্ন:
'তমদ্দুন মজলিস' কী?
উত্তর:
বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সংগঠিত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
প্রশ্ন:
'তমুদ্দিন মজলিস' কবে গঠিত হয়?
উত্তর:
১৯৪৭ সালের ০২ সেপ্টেম্বর।
প্রশ্ন:
বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে কবে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়?
উত্তর:
১৯৪৭ সালের ০১ অক্টোবর।
