সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ (BRA) গঠন করা হয় কবে?
উত্তর:
১২ আগস্ট ১৯৯৫ সালে।
প্রশ্ন:
রেলপথ মন্ত্রণালয় নামকরণ করা হয় কবে?
উত্তর:
৪ ডিসেম্বর ২০১১ সালে।
প্রশ্ন:
রেলপথ মন্ত্রণালয়ের অধীনে সংস্থা কয়টি ও কী কী?
উত্তর:
২টি; বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ পরিদর্শন অধিদপ্তর।
প্রশ্ন:
বাংলাদেশে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয় কত সালে?
উত্তর:
১৯৮৬ সালে।
প্রশ্ন:
বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি?
উত্তর:
কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা।
প্রশ্ন:
বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ কারখানা কয়টি ও কোথায় অবস্থিত?
উত্তর:
৪টি (ঢাকায় ১টি, পার্বতীপুরে ২টি এবং চট্টগ্রামে ১টি)।
প্রশ্ন:
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোনটি এবং এটি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
সৈয়দপুর রেলওয়ে কারখানা, নীলফামারী (প্রতিষ্ঠা: ১৮৭০ সাল)।
প্রশ্ন:
রেলের মাধ্যমে ঢাকা হতে সর্বোচ্চ ও সর্বনিম্ন দূরত্বের জেলা কোনটি?
উত্তর:
সর্বোচ্চ দূরত্বের জেলা পঞ্চগড় (৬৩৯ কিমি) এবং সর্বনিম্ন দূরত্বের জেলা নারায়ণগঞ্জ (১৬.৫ কিমি)।
প্রশ্ন:
RSB-এর পূর্ণরূপ কী?
উত্তর:
Railway Special Branch.
প্রশ্ন:
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নাম কী?
উত্তর:
Government Railway Police (GRP)।
