সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
'বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার' প্রবর্তন করা হয় কখন?
উত্তর:
১৯৭৩ সালে।
প্রশ্ন:
বাংলাদেশে হাইব্রিড ধান চাষ শুরু হয় কবে?
উত্তর:
১৯৯৮ সালে।
প্রশ্ন:
আফ্রিকার কোন দেশে বাংলাদেশ প্রথম কৃষি কাজ শুরু করে?
উত্তর:
সেনেগাল।
প্রশ্ন:
বাংলাদেশে FAO কর্তৃক ঘোষিত কৃষি ঐতিহ্য সাইট কয়টি ও কী কী?
উত্তর:
১টি, ভাসমান চাষ পদ্ধতি।
প্রশ্ন:
সার্ক কৃষি তথ্য কেন্দ্রের সদর দপ্তর কোথায়?
উত্তর:
ঢাকার ফার্মগেইটে।
প্রশ্ন:
বাংলাদেশের অতি পরিচিত গোল আলু কোন দেশ থেকে আনা হয়?
উত্তর:
হল্যান্ড থেকে (বর্তমান নাম- নেদারল্যান্ডস)।
প্রশ্ন:
দেশের প্রথম 'পাখি অভয়ারণ্য' কোথায় অবস্থিত?
উত্তর:
ঢাকার সাভারে।
প্রশ্ন:
বাংলাদেশের কোন বিজ্ঞানী 'কলিঙ্গ পুরস্কার' লাভের গৌরব অর্জন করেছেন?
উত্তর:
ড. আবদুল্লাহ আল-মুতি শরফুদ্দিন প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি ইউনেস্কো'র 'কলিঙ্গ পুরস্কার' লাভ করেন। তিনি ১৯৮৩ সালে এ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ১৯৫৯ সালে ইউনেস্কো সাহিত্য পুরস্কার লাভ করেন।
প্রশ্ন:
'উদ্ভিদের জীবন আছে'- এই কথা সর্বপ্রথম প্রমাণ করেন কে?
উত্তর:
স্যার জগদীশ চন্দ্র বসু।
প্রশ্ন:
পাটের জীবনরহস্য আবিষ্কার করেন কে?
উত্তর:
ড. মাকসুদুল আলম।
