সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে?
উত্তর:
সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন:
সংযুক্ত আরব আমিরাতে (UAE) আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাকে মনোনীত করা হয়?
উত্তর:
মওলানা বদরুদ্দিন হাক্কানি।
প্রশ্ন:
৯ অক্টোবর ২০২৪ কোন নেপালি তরুণ সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে বিশ্বের ৮,০২৭ মিটার উঁচু ১৪ পর্বতশৃঙ্গ জয় করেন?
উত্তর:
নিমা রিনজি শেরপা।
প্রশ্ন:
৭ আগস্ট ২০২৪ থাইল্যান্ডের সাংবিধানিক আদালত কোন দলটিকে বিলুপ্ত করার নির্দেশ দেয়?
উত্তর:
মুভ ফরোয়ার্ড পার্টি (MFP)।
প্রশ্ন:
১৫ জুলাই ২০২৪ কার্যকর হওয়া স্কিম অনুযায়ী থাইল্যান্ড কতটি দেশকে ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা দেয়?
উত্তর:
৯৩টি।
প্রশ্ন:
২২ মে ২০২৪ এভারেস্টের চূড়ায় ৩০তম বারের মতো উঠেন কে?
উত্তর:
কামি রিতা শেরপা।
প্রশ্ন:
'কচ্ছথিভু দ্বীপ' কোন দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ?
উত্তর:
শ্রীলংকা-ভারত।
প্রশ্ন:
'কচ্ছথিভু দ্বীপ' কোন প্রণালিতে অবস্থিত?
উত্তর:
পক প্রণালি।
প্রশ্ন:
১০ এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত হওয়া দক্ষিণ কোরিয়ার আইনসভা নির্বাচনে জয়ী হয় কোন দল?
উত্তর:
ডেমোক্র্যাটিক পার্টি অব কোরিয়া (DPK)।
