সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোনো একটি অঞ্চলের বায়ুমণ্ডলের নিম্নস্তরের প্রতিদিনের সামগ্রিক অবস্থাকে কী বলে?
উত্তর:
আবহাওয়া বলে।
প্রশ্ন:
কোনো একটি অঞ্চলের বায়ুমণ্ডলের নিম্নস্তরের অনেক দিনের সামগ্রিক অবস্থাকে কী বলে?
উত্তর:
জলবায়ু বলে।
প্রশ্ন:
বাংলাদেশের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?
উত্তর:
কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার এবং ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।
প্রশ্ন:
বাংলাদেশের কোন জেলা কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার এবং ৯০° পূর্ব দ্রাঘিমাংশের ছেদবিন্দুতে অবস্থিত?
উত্তর:
ফরিদপুর জেলা।
প্রশ্ন:
১° দ্রাঘিমা সমান কত মিনিট?
উত্তর:
৪ মিনিট।
প্রশ্ন:
বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্গত?
উত্তর:
ক্রান্তীয় অঞ্চলের।
প্রশ্ন:
বাংলাদেশের জলবায়ু সাধারণভাবে কী নামে পরিচিত?
উত্তর:
ক্রান্তীয় মৌসুমি জলবায়ু।
প্রশ্ন:
বাংলাদেশের জলবায়ু মোটামুটি কীরূপ?
উত্তর:
সমভাবাপন্ন।
প্রশ্ন:
বাংলাদেশের ঋতু কয়টি?
উত্তর:
৬টি (দুই মাস মিলে একটি ঋতু)।
প্রশ্ন:
বাংলাদেশের ঋতুগুলো কী কী?
উত্তর:
১। গ্রীষ্মকাল (বৈশাখ-জ্যৈষ্ঠ), ২। বর্ষাকাল (আষাঢ়-শ্রাবণ), ৩। শরৎকাল (ভাদ্র-আশ্বিন), ৪। হেমন্তকাল (কার্তিক-অগ্রহায়ণ), ৫। শীতকাল (পৌষ-মাঘ), ৬। বসন্তকাল (ফাল্গুন-চৈত্র)
