সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
ভারতীয় উপদেশশে হিন্দু-মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ দূর করার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর:
বেঙ্গল প্যাক্ট।
প্রশ্ন:
কত সালে 'বেঙ্গল প্যাক্ট' স্বাক্ষরিত হয়?
উত্তর:
১৯২৩ সালে।
প্রশ্ন:
মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কী?
উত্তর:
মোহন দাস করমচাঁদ গান্ধী।
প্রশ্ন:
মহাত্মা গান্ধী ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন কবে?
উত্তর:
১৯১৭ সালে।
প্রশ্ন:
মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে 'অসহযোগ আন্দোলন' শুরু হয় কবে?
উত্তর:
১৯২০ সালে (শেষ হয়- ১৯২২ সালে)
প্রশ্ন:
অসহযোগ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন কে?
উত্তর:
মহাত্মা গান্ধী।
প্রশ্ন:
খেলাফত আন্দোলন কখন শুরু হয়?
উত্তর:
১৯১৯ সালে। (শেষ হয়- ১৯২৪ সালে)
প্রশ্ন:
খেলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে?
উত্তর:
মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী ও মাওলানা আবুল কালাম আজাদ।
প্রশ্ন:
ব্রিটিশ পার্লামেন্টে 'ভারত শাসন আইন' কবে পাশ হয়?
উত্তর:
১৯৩৫ সালে।
