সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর:
ধর্মপাল।
প্রশ্ন:
পাল বংশের শেষ রাজা কে?
উত্তর:
মদনপাল।
প্রশ্ন:
বাংলায় 'উদীয়মান প্রতিপত্তির যুগ' বলা হয় কার শাসনামলকে?
উত্তর:
পাল বংশের রাজা ধর্মপাল ও দেবপালের শাসনামলকে।
প্রশ্ন:
'উদীয়মান প্রতিপত্তির যুগ' এর অবসান ঘটে কখন?
উত্তর:
পাল বংশের রাজা দেবপালের মৃত্যুর সঙ্গে সঙ্গে।
প্রশ্ন:
গৌড় রাজ্যের নাম-ডাক বেশি ছিল কোন আমলে?
উত্তর:
পাল আমলে।
প্রশ্ন:
দেব রাজবংশের রাজাদের রাজধানী নাম কী ছিল?
উত্তর:
দেবপর্বত।
প্রশ্ন:
ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তর:
'নালন্দা বিশ্ববিদ্যালয়'
প্রশ্ন:
'নালন্দা বিশ্ববিদ্যালয়' তথা 'নালন্দা মহাবিহার' কোথায় অবস্থিত?
উত্তর:
ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায়।
