সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের স্থপতি কে?
উত্তর:
জেমস হোবান।
প্রশ্ন:
হলুদ সাংবাদিকতার (Yellow Journalism) জন্ম কোন দেশে?
উত্তর:
যুক্তরাষ্ট্রে।
প্রশ্ন:
যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ট কে হন?
উত্তর:
পদাধিকারবলে দেশের ভাইস প্রেসিডেন্ট।
প্রশ্ন:
প্রশান্ত মহাসাগরে মোতায়েনকৃত যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায়?
উত্তর:
জাপানের ইউকোসুক।
প্রশ্ন:
'ডেথ অব ক্যারাভান' (Caravan of Death) কী?
উত্তর:
চিলির স্বৈরশাসক পিনোশের শাসনামলে সংঘটিত সামরিক হত্যাকাণ্ড।
প্রশ্ন:
গায়ানার পূর্বনাম কী ছিল?
উত্তর:
ব্রিটিশ গায়ানা।
প্রশ্ন:
জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর:
টুভ্যালু।
প্রশ্ন:
'Ayers Rock' (উলুরু) কোথায় অবস্থিত?
উত্তর:
অস্ট্রেলিয়ায়।
প্রশ্ন:
পানামা কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
উত্তর:
কলম্বিয়া থেকে।
