সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম কী?
উত্তর:
আইসোহাইট।
প্রশ্ন:
'সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র' কোথায় অবস্থিত?
উত্তর:
নয়া দিল্লি।
প্রশ্ন:
'বেঙ্গল ফ্যান' ভূমিরূপটি কোথায় অবস্থিত?
উত্তর:
বঙ্গোপসাগরে।
প্রশ্ন:
বাংলাদেশে ক্ষুদ্র স্কেল মানচিত্রের অনুপাত কত?
উত্তর:
১: ২৫, ০০০ (ব্রিটিশদের তৈরি)।
প্রশ্ন:
বাংলাদেশে বৃহৎ স্কেল মানচিত্রের অনুপাত কত?
উত্তর:
১: ১,০০, ০০০ (ব্রিটিশদের তৈরি)।
প্রশ্ন:
নবায়নযোগ্য শক্তি বা জ্বালানিগুলো কী কী?
উত্তর:
সৌরশক্তি বা সূর্যের আলো, বায়ু, পানি, বায়োগ্যাস, জলবিদ্যুৎ, সমুদ্রের স্রোত, পারমাণবিক শক্তি তথা নিউক্লিয়ার এনার্জি, জোয়ার-ভাটা শক্তি, ভূ-তাপীয় শক্তি ইত্যাদি।
প্রশ্ন:
সৌরকোষ কী?
উত্তর:
এটি এমন এক ধরনের ডিভাইস বা যান্ত্রিক কৌশল যা সৌরশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।
প্রশ্ন:
সৌরকোষের সাথে কী যুক্ত করলে সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা যায়?
উত্তর:
স্টোরেজ ব্যাটারি।
প্রশ্ন:
সৌরকোষে কোন মৌল ব্যবহার করা হয়?
উত্তর:
সিলিকন ও ক্যাডমিয়াম এই দুটি মৌলই ব্যবহৃত হয় (তবে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিলিকন)।
প্রশ্ন:
নবায়নযোগ্য জ্বালানি বলতে কী বোঝায়?
উত্তর:
যে জ্বালানি বারবার ব্যবহার করা যায় অর্থাৎ নবায়ন করা যায় এবং সহজে নিঃশেষ হয় না, তাকে নবায়নযোগ্য জ্বালানি বলে।
