সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
অপটিক্যাল ফাইবার কীভাবে ডেটা পরিবহন করে?
উত্তর:
বারবার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে।
প্রশ্ন:
সাবমেরিন ক্যাবল কিসের অংশ?
উত্তর:
ইনফরমেশন টেকনোলজি (Information Technology)-র অংশ।
প্রশ্ন:
বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
উত্তর:
কক্সবাজারের ঝিলংঝায়।
প্রশ্ন:
ভাইরাস কী?
উত্তর:
কম্পিউটারের এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।
প্রশ্ন:
অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদের কী বলা হয়?
উত্তর:
ক্র্যাকার।
প্রশ্ন:
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কারা?
উত্তর:
বিল গেটস ও পল অ্যালেন।
প্রশ্ন:
সমাজের বিবেকের সাথে সঙ্গতিপূর্ণ কতগুলো ধ্যান-ধারণা ও আদর্শের সমষ্টিকে কী বলে?
উত্তর:
নৈতিকতা।
প্রশ্ন:
নৈতিকতার জন্ম কোথায় থেকে হয়?
উত্তর:
সমাজের প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ থেকে।
প্রশ্ন:
স্থান-কাল-পাত্রভেদে কিসের রূপ বিভিন্ন হয়?
উত্তর:
মূল্যবোধের।
প্রশ্ন:
সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
উত্তর:
বিশ্বব্যাংক।
