সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব (কেবিনেট সেক্রেটারি) কে ছিলেন?
উত্তর:
এইচ. টি. ইমাম (হোসেন তাওফিক ইমাম)।
প্রশ্ন:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করে কোন দুটি পরাশক্তির দেশ?
উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন।
প্রশ্ন:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে সরাসরি কাজ করে কোন দেশ?
উত্তর:
ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।
প্রশ্ন:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করলে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে?
উত্তর:
সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।
প্রশ্ন:
১৯৭১ সালের ৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে কোন দেশ?
উত্তর:
চীন। (মনে রাখুন: যুক্তরাষ্ট্র ছিল যুদ্ধবিরতির প্রস্তাবক, রাশিয়া বাংলাদেশের পক্ষে ভোট দেয়, চীন বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়।)
প্রশ্ন:
বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ লাভে কোন দেশ বাংলাদেশের বিপক্ষে ভেটো প্রদান করেছিল?
উত্তর:
চীন। (জাতিসংঘে নিয়োজিত চীনের প্রতিনিধি- হুয়াং হুয়া এই ভেটো প্রদান করে)
প্রশ্ন:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সহযোগিতা করার জন্য কোন দেশ বঙ্গোপসাগরে 'সপ্তম নৌবহর' প্রেরণ করেছিল?
উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রশ্ন:
মার্কিন যুক্তরাষ্ট্র কখন পাকিস্তানকে সহযোগিতা করার জন্য কোন দেশ 'সপ্তম নৌবহর' প্রেরণ করেছিল?
উত্তর:
১৯৭১ সালের ৯ ডিসেম্বর।
প্রশ্ন:
মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো সপ্তম নৌবহরের সমন্বয়ে কী গঠন করা হয়েছিল?
উত্তর:
টাস্কফোর্স ৭৪
প্রশ্ন:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য কোন দেশ বঙ্গোপসাগরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী দুটি 'সাবমেরিন' প্রেরণ করেছিল?
উত্তর:
সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।
