সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশের বর্তমান কোন জেলা বরেন্দ্র অঞ্চলে পড়েছে?
উত্তর:
বৃহত্তর রাজশাহী অঞ্চল।
প্রশ্ন:
বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে?
উত্তর:
বরেন্দ্র অঞ্চল।
প্রশ্ন:
মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত?
উত্তর:
প্লাইসটোসিনকালে।
প্রশ্ন:
মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?
উত্তর:
গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায়।
প্রশ্ন:
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
উত্তর:
মধুপুর ও ভাওয়ালের বনভূমি।
প্রশ্ন:
লালমাই পাহাড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত?
উত্তর:
প্লাইসটোসিনকালে।
প্রশ্ন:
লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর:
কুমিল্লা জেলায়।
প্রশ্ন:
লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত?
উত্তর:
আয়তন ৩৪ বর্গ কিমি এবং গড় উচ্চতা ২১ মিটার।
প্রশ্ন:
বাংলাদেশের কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর:
কিশোরগঞ্জ জেলায়।
প্রশ্ন:
বাংলাদেশের কোন জেলায় হাওরের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর:
সুনামগঞ্জ জেলায়।
