সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করে কখন?
উত্তর:
১৭ এপ্রিল, ১৯৭১ সালে।
প্রশ্ন:
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় কখন?
উত্তর:
১৭ এপ্রিল, ১৯৭১ সালে।
প্রশ্ন:
বাংলাদেশের/মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর:
অধ্যাপক এম ইউসুফ আলী।
প্রশ্ন:
সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তর:
১০ এপ্রিল, ১৯৭১।
প্রশ্ন:
মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি/চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর:
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
প্রশ্ন:
মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করান কে?
উত্তর:
অধ্যাপক ইউসুফ আলী।
প্রশ্ন:
মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর:
এম এ মান্নান।
প্রশ্ন:
বাংলাদেশের অস্থায়ী সরকারের/মুজিবনগর সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর:
মেহেরপুর জেলার মুজিবনগরে (বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রামে)।
প্রশ্ন:
মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
উত্তর:
৮ নং থিয়েটার রোড, কলকাতা।
