সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও স্বাধীনতা বাড়াতে গভর্নরের পদটিকে কোন মর্যাদায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে?
উত্তর:
পূর্ণ মন্ত্রীর সমমর্যাদায়।
প্রশ্ন:
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বাড়াতে কোন মূল আইনটি সংশোধনের খসড়া তৈরি করা হয়েছে?
উত্তর:
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (Bangladesh Bank Order, 1972)
প্রশ্ন:
ব্যাংকিং সংস্কার তদারকিতে দাতা সংস্থা আইএমএফ (IMF) রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য কী চেয়েছে?
উত্তর:
খেলাপি ঋণের হার নামিয়ে আনতে একটি 'সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা'।
প্রশ্ন:
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে ২০২৫-২৬-এর সংস্কার প্রস্তাবে কী বলা হয়েছে?
উত্তর:
একটি স্বাধীন সার্চ কমিটির মাধ্যমে গভর্নর নিয়োগ করা।
প্রশ্ন:
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপর দ্বৈত নিয়ন্ত্রণ কমাতে কোন সরকারি বিভাগটি বিলুপ্ত করার প্রস্তাব এসেছে?
উত্তর:
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (Financial Institutions Division)
প্রশ্ন:
ডিপোজিট প্রোটেকশন আইনের অধীনে আমানত সুরক্ষার সীমা বাড়িয়ে কত করা হয়েছে?
উত্তর:
ব্যাংক বন্ধ হলে বা দেউলিয়া হলে আমানতকারী তাৎক্ষণিক ২ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ফেরত পাবেন।
প্রশ্ন:
ব্যাংকিং খাতের তারল্য ব্যবস্থাপনা উন্নত করতে বাংলাদেশ ব্যাংক 'রেপো রেট' (Repo Rate) কত শতাংশে ধরে রেখেছে?
উত্তর:
১০ শতাংশে।
প্রশ্ন:
ব্যাংকিং সংস্কারের মাধ্যমে বৈদেশীক মুদ্রার বাজার স্থিতিশীল করতে ডলারের রেট নির্ধারণে কোন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে?
উত্তর:
সম্পূর্ণ বাজারভিত্তিক বিনিময় হার (Market-based Exchange Rate)
প্রশ্ন:
ব্যাংকিং খাতের সংস্কারের মূল অন্তরায় বা বড় চ্যালেঞ্জ কোনটি?
উত্তর:
ব্যাংকগুলোর উচ্চ খেলাপি ঋণ (NPL) ও মূলধন ঘাটতি।
