সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোথায় শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর:
রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে)।
প্রশ্ন:
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর:
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
প্রশ্ন:
কে শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করেন?
উত্তর:
আ.স.ম. আব্দুর রব।
প্রশ্ন:
শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কোথায়?
উত্তর:
পল্টন ময়দানে।
প্রশ্ন:
শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করা হয় কবে?
উত্তর:
৩ মার্চ ১৯৭১।
প্রশ্ন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও 'জাতির পিতা' হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় কবে?
উত্তর:
২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
প্রশ্ন:
শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' বা 'Poet of Politics' উপাধিতে ভূষিত করে কে?
উত্তর:
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন 'নিউজউইক' (Newsweek)।
প্রশ্ন:
শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' বা 'Poet of Politics' উপাধিতে ভূষিত করা হয় কবে?
উত্তর:
১৯৭১ সালের ৫ এপ্রিল।
প্রশ্ন:
নিউজউইক শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' বা 'Poet of Politics' উপাধিতে ভূষিত করে কেন?
উত্তর:
১৯৭১ সালের ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষণের জন্য।
প্রশ্ন:
শেখ মুজিবুর রহমানকে 'জুলিও কুরি পুরস্কার' প্রদান করে কে?
উত্তর:
বিশ্ব শান্তি পরিষদ।
