সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

কবে থেকে স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয়?

২৬ মার্চ ১৯৭১।

শেয়ার :

১ জুলাই ২০২৫

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের 'বিশ্ব ঐতিহ্য' (World Heritage) কয়টি?

উত্তর:
৩টি (ষাটগম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)।
প্রশ্ন:

ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের কয়টি 'অধরা সাংস্কৃতিক ঐতিহ্য' (Intangible Heritage) রয়েছে?

উত্তর:
৪টি (বাউল গান, জামদানি শাড়ি, মঙ্গল শোভাযাত্রা ও শীতল পাটি)।
প্রশ্ন:

GI পণ্য কী?

উত্তর:
কোনো একটি নির্দিষ্ট দেশের কোনো একটি নির্দিষ্ট পণ্যের মেধাস্বত্ব বা মালিকানাকে GI পণ্য (Geographical Indication Product) 'ভৌগোলিক নির্দেশক পণ্য' বলা হয়। আর এই জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে জাতিসংঘের 'বিশ্ব মেধাসম্পদ সংস্থা' তথা WIPO (World Intellectual Property Organization)।
প্রশ্ন:

বাংলাদেশে অবস্থিত রামসার সাইটগুলো কী কী?

উত্তর:
সুন্দরবন ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর।
প্রশ্ন:

কত সালে সুন্দরবনকে 'রামসার সাইট' হিসেবে ঘোষণা করা হয়?

উত্তর:
১৯৯২ সালে। (ইউনেস্কো সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে ১৯৯৭ সালে)।