সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর
সম্পর্কিত প্রশ্ন সমূহ
প্রশ্ন:
কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
উত্তর:
১০ নং সেক্টর।
প্রশ্ন:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সময় কোন সেক্টর ব্যতিক্রম ছিল?
উত্তর:
১০ নং সেক্টর।
প্রশ্ন:
মুক্তিযুদ্ধের সময় রাজধানী ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তর:
২ নং সেক্টর। তবে, ঢাকা জেলা ছিল ২নং ও ৩নং সেক্টরের অধীনে।
প্রশ্ন:
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তর:
৮ নং সেক্টর। (মনে রাখুন, মুজিবনগর আটে আটকানো ছিল)
প্রশ্ন:
মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে যে ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয়েছিল তার নাম কী কী?
উত্তর:
১। এস-ফোর্স: মেজর সফিউল্লাহ ২। কে-ফোর্স: মেজর খালেদ মোশাররফ ৩। জেড ফোর্স: মেজর জিয়াউর রহমান (উল্লেখ্য যে, তাঁদের নামের ইংরেজি প্রথম অক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে)
প্রশ্ন:
মুক্তিবাহিনী কখন গঠন করা হয়?
উত্তর:
১৯৭১ সালের ১১ জুলাই। [তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, ১৪ আগস্ট, ২০১৬]
প্রশ্ন:
মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর:
জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানি (এম.এ.জি. ওসমানি)
প্রশ্ন:
মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্স আকারে ভাগ করা হয়েছিল?
উত্তর:
৩ টি। [তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, ১৪ আগস্ট, ২০১৬]
প্রশ্ন:
মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কী ছিল?
উত্তর:
'জয় বাংলা'। [তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, ১৪ আগস্ট, ২০১৬।
