সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

আয়তনে বাংলাদেশের বৃহত্তম ইপিজেড কোনটি?

চট্টগ্রাম ইপিজেড।

শেয়ার :

১ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

Compton effect বা কম্পটন ক্রিয়া কী?

উত্তর:
উচ্চশক্তিসম্পন্ন ফোটন যখন ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। ১৯২৩ সালে আর্থার কম্পটন এই ঘটনা প্রমাণ করেন।
প্রশ্ন:

সমন্বয়ক শব্দটির অর্থ কী?

উত্তর:
'সমন্বয়ক' শব্দের অর্থ হলো এমন একজন ব্যক্তি যিনি বিভিন্ন কার্যক্রম বা দলের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করেন এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে একত্রিত করে পরিচালনা করেন।
প্রশ্ন:

পীর আউলিয়াদের নামের শুরুতে ব্যবহৃত 'শাহ' শব্দ কেন ব্যবহার করা হয়?

উত্তর:
শাহ একটি ফার্সি শব্দ যার অর্থ বাদশাহ বা রাজা। সুলতানী ও মোগল আমলে শাসকরা এটি ব্যবহার করতেন। এছাড়া সৈয়দ বংশের পীর ও দরবেশরা নাম সংক্ষিপ্ত করার জন্য বা সম্মানসূচক পদবী হিসেবে 'সৈয়দ'-এর পরিবর্তে এটি ব্যবহার করেন।
প্রশ্ন:

কমিউনিস্ট শাসনব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর:
এটি একটি একদলীয় রাষ্ট্রব্যবস্থা, যেখানে রাষ্ট্রক্ষমতা এমন একটি দলের হাতে থাকে যারা মার্কসবাদ-লেনিনবাদ বা এর কোনো শাখা অনুসরণ করে।
প্রশ্ন:

টেস্ট, ওয়ানডে এবং দিবারাত্রির টেস্টে কেন ভিন্ন ধরনের বল ব্যবহার করা হয়?

উত্তর:
খেলোয়াড়দের জার্সির রঙের সাথে বলের রঙের পার্থক্য বজায় রেখে স্পষ্টভাবে দেখার সুবিধার্থে ভিন্ন বল ব্যবহার করা হয়। ওয়ানডে/টি-২০ তে সাদা বল, সাধারণ টেস্টে লাল বল এবং সাদা পোশাকের দিবারাত্রির টেস্টে গোলাপি বল ব্যবহার করা হয়।