সাধারণ জ্ঞান - প্রশ্নোত্তর

একনেকের বিকল্প সভাপতি কে?

অর্থমন্ত্রী।

শেয়ার :

১ জানুয়ারি ২০২৪

সম্পর্কিত প্রশ্ন সমূহ

প্রশ্ন:

প্রবল বা মুখ্য জোয়ারের মূল কারণ কী?

উত্তর:
এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে।
প্রশ্ন:

ফালুন গং কী?

উত্তর:

ফালুন গং ১৯৯২ সালে চীনে লি হংঝি কর্তৃক প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক আন্দোলন। এটি মূলত শারীরিক ব্যায়াম, ধ্যান এবং নৈতিক শিক্ষার একত্রিত একটি রূপ। ২২ জুলাই ১৯৯৯ চীন সরকার ফালুন গং আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে। 

প্রশ্ন:

পতাকা বৈঠক কী?

উত্তর:

পতাকা বৈঠক হলো সীমান্তে বিরোধ, অনুপ্রবেশ, অস্থিরতা, গুলিবিনিময়, ভুল বোঝাবুঝি রোধে দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা প্রশমনে বা সমস্যা সমাধানের জন্য আনুষ্ঠানিক সভা বা বৈঠক। বৈঠকের সময় উভয় দেশের পতাকা উত্তোলন করা হয় বলেই একে 'পতাকা বৈঠক' বলা হয়। 

প্রশ্ন:

কাঁদলে চোখ থেকে পানি পড়ে কেন?

উত্তর:

যখন আমরা খুব বেশি দুঃখিত, আনন্দিত, ভয় পেয়ে যাই, চোখে কিছু ঢুকে যায় বা আবেগে আপ্লুত হই, তখন মস্তিষ্কের লিম্বিক সিস্টেম সক্রিয় হয়ে পড়ে। এই অংশটি আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। এই লিম্বিক সিস্টেম থেকে সংকেত যায় ল্যাক্রিমাল গ্ল্যান্ডে। ফলে এই গ্রন্থি অশ্রু উৎপাদন শুরু করে। 

প্রশ্ন:

সাইবর্গ সম্পর্কে বলুন।

উত্তর:

সাইবর্গ (Cyborg) শব্দটি দুটি ইংরেজি শব্দের সমন্বয়ে গঠিত 'সাইবারনেটিক' (Cybernetic) এবং 'অর্গানিজম' (Organis (Organism)। সাইবর্গ হলো এমন একটি সত্তা যেখানে জৈবিক (biological) এবং কৃত্রিম (artificial) বা যান্ত্রিক উপাদান একত্রিত থাকে। একজন সাইবর্গ হচ্ছে সেই ব্যক্তি, যার শরীরে কৃত্রিম যন্ত্রাংশ বা প্রযুক্তি যুক্ত হয়েছে যাতে তার শারীরিক বা মানসিক ক্ষমতা বাড়ানো যায় বা পুনরুদ্ধার করা যায়। যেমন- কৃত্রিম হাত বা পা যা মস্তিষ্কের সিগনালের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। 

প্রশ্ন:

ব্যাথা পরিমাপের জন্য কী কোন একক আছে? যেমন- প্রসব ব্যাথা, দাঁত ব্যাথা。

উত্তর:

ব্যাথা পরিমাপের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্দিষ্ট কোনো একক নেই, যেমন- দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার বা ভর পরিমাপের জন্য কিলোগ্রাম। এর প্রধান কারণ হলো ব্যাথা একটি ব্যক্তিগত অনুভূতি। একই পরিমাণ উদ্দীপনা বিভিন্ন ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন মাত্রার ব্যথা সৃষ্টি করতে পারে। অবশ্য, চিকিৎসা ক্ষেত্রে ব্যথা মূল্যায়নের জন্য কিছু যন্ত্র বা স্কেল ব্যবহৃত হয়। যেমন- ডলোরিমিটার, নিউমেরিক রেটিং স্কেল (NRS), ভিজুয়াল অ্যানালগ স্কেল (VAS) ইত্যাদি।

প্রশ্ন:

নিউক্লিয়ার ব্যাটারির কার্যকারিতা ও স্থায়িত্বকাল কী রকমের হয়ে থাকে?

উত্তর:

নিউক্লিয়ার ব্যাটারি হচ্ছে এমন এক ধরনের ব্যাটারি যা তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয় (যেমন Plutonium 238) থেকে প্রাপ্ত শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। নিউক্লিয়ার ব্যাটারির কার্যকারিতা ও স্থায়িত্বকাল সাধারণ ব্যাটারির তুলনায় অনেক বেশি এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। মহাকাশযান, সামরিক সরঞ্জাম, পেসমেকার, সেন্সর ও স্যাটেলাইটে নিউক্লিয়ার ব্যাটারি ব্যবহৃত হয়। 

প্রশ্ন:

সাইড ইফেক্টের (Side Effect) আর এডভার্স ইফেক্ট (Adverse Effect)-এর মধ্যে পার্থক্য কী?

উত্তর:

সাইড ইফেক্ট হলো একটি ওষুধের মূল বা কাঙ্ক্ষিত প্রভাবের পাশাপাশি অন্য যে কোনো অতিরিক্ত প্রভাব। উদাহরণ- অ্যালার্জির ওষুধের কারণে ঘুম ঘুম ভাব হওয়া। অন্যদিকে, এডভার্স ইফেক্ট হলো একটি ওষুধের অনিচ্ছাকৃত বা ক্ষতিকারক প্রতিক্রিয়া যা সাধারণত স্বাভাবিক মাত্রায় ওষুধ সেবনের ফলেই ঘটে। উদাহরণ- কোনো অ্যান্টিবায়োটিকের কারণে গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া। সহজভাবে বলতে গেলে, 'এডভার্স ইফেক্ট' হলো একটি ক্ষতিকারক 'সাইড ইফেক্ট'।